বান্ধবীর পিতার লাশ দেখে নিজেই লাশ হলে ফিরলেন কলেজছাত্রী আরিফা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় বান্ধবীর পিতার লাশ দেখে ফেরার পথে নিজেই লাশ হয়ে ফিরলেন বয়রা মহিলা কলেজের অনার্সের ছাত্রী আরিফা খাতুন (২০)। তিনি উপজেলার গজালিয়া গ্রামের আব্দুল বারিক সরদারের মেয়ে। জনা গেছে, সোমবার তার বান্ধবী ইরানী আক্তারের পিতা পুরাইকাটি গ্রামের মিয়াদ আলী মারা যান। তাকে দেখতে এসে সন্ধ্যায় ইজিবাইকে বাড়ি ফিরছিলেন আরিফা। স্থানীয় সরল বাজারে হারুনের চায়ের দোকানের সামনে পৌঁছালে একজন প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাইকটি উল্টে যায়। এ সময় আরিফা বাইকের চাপায় মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

ভাগ