লোকসমাজ ডেস্ক ॥ সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারিতে ভোট হতে কোনো বাধা নেই। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দণি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। আদালতে রিটের পে শুনানি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও অশোক কুমার। অন্যদিকে নির্বাচন কমিশনের পে ছিলেন আইনজীবী তৌহিদুল হক। রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর-উস-সাদিক। এর আগে ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দণি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। শুক্রবার থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।




