বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সবজি উৎপাদনে বিনা মূল্যে বীজ, সার, ও অর্থ দেয়া হয়েছে। এ উপলে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ও আবু বকর সিদ্দিকী প্রমুখ। সভায় ভুট্টা চাষে ৩৫০ জন কৃষক, শাকসবজি চাষে ১০০ জনসহ ৫৯০ জন কৃষককে পর্যায়ক্রমে বিনা মূল্যে বীজ, সার ও প্রতি কৃষককে ৫০০ টাকা করে দেয়া হবে। এদের মধ্যে অনুষ্ঠানে ৪৫ জন কৃষক কৃষাণীকে বীজ সার ও অর্থ দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদের এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।




