প্রেস ক্লাব যশোরে দরখাস্ত আহ্বান

লোকসমাজ ডেস্ক ॥ গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হয়। সদস্যপদ নিতে আগ্রহীদের প্রেস ক্লাবের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত টাকা পরিশোধ সাপেক্ষে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত অফিস চলাকালে ক্লাবের দপ্তর সম্পাদকের কাছ থেকে ফরম সংগ্রহ করা যাবে। একই সময়কালে ফরম জমাও দেওয়া যাবে। এরপর গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে প্রকাশ করা হবে। আরও বিস্তারিত জানতে ক্লাবের সম্পাদক অথবা দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

ভাগ