চৌগাছায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে সুুমন-বক্কর চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ ‘মাদক ছাড়ো, খেলা করো’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় রবিবার সন্ধ্যায় শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন টুর্নামেন্টের আয়োজন করেন। উপজেলার মোট ১৬টি দল খেলায় অংশ নেয়। পৌর সদরের চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন ফারহানা টাওয়ারের পাশে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব। নক আউট ভিত্তিতে সন্ধ্যা ৬ টায় খেলা শুরু হয়ে তা বিরতীহীন ভাবে রাত ১১ টায় শেষ হয়। খেলায় সুুমন বক্কর চ্যাম্পিয়ন ও তপুু মোমিন জুুটি রানারআপ হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ভাগ