ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ আলহিরা মাদ্রাসার সামনে থেকে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত রবিবার রাত সাড়ে ১০ টায় ব্যার-৬-এর মেজর এ.এম আশরাফুল ইসলাম, পিপিএম এবং মেজর মো. আনিস উজ জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল তাদেরকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মো. ইনছান ফকিরের পুত্র মো. ইমান ফকির (২২), মোহাম্মাদ আলী বিশ্বাসের পুত্র মো. রায়হান বিশ্বাস (২৪)। উভয়ের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।





