বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে মাদক স¤্রাট রাজ্জাক ফকিরকে ইয়াবাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকার্তারা। সোমবার বিকালে শরণখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকার্তারা। আটক রাজ্জাক ফকির ওই গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে। শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকার্তরা অভিযান চালিয়ে মাদক স¤্রাট রাজ্জাক ফকির (৩৩) কে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গাজী কামরুজ্জামান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। ওসি আরও বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শরণখোলা থানায় মাদক আইনে ৫টি মামলা রয়েছে। আজ তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।





