ঝিকরগাছায় ক্রিকেট টুর্নামেন্ট: চৌগাছাকে হারিয়ে এসএস’র জয়লাভ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রোববারের খেলায় চৌগাছা ক্রিকেট একাডেমীকে হারিয়ে জয়লাভ করেছে এসএস ক্রিকেট একাডেমী। খেলায় এসএস ক্রিকেট একাডেমী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। জবাবে ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চৌগাছা ক্রিকেট একামেডী ১৯.৩ অভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে। খেলায় বিজয়ী দলের আকাশ মাহমুদ ১১৪ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর সহসভাপতি আহম্মেদ রেজা সজিব ও জাগরণী সংসদের সাবেক ক্রিকেটার মি. রাজু। খেলা পরিচালনা করেন আমিনুর রহমান ও আমিন উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন আবু রাহান রাজ। স্করার-রাহাদ হোসেন।

ভাগ