স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট (বিএইচআর ডব্লিউটি) যশোর সদর উপজেলা শাখার ৪৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। একেএম আকরাম হোসেনকে সভাপতি, রুমা আক্তারকে কার্যকরী সভাপতি, মো. সজীব হাসানকে সাধারণ সম্পাদক ও সিকদার জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঢাকায় পাঠানোর পর বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব মো. সাইফুল ইসলাম গত ১১ জানুয়ারি পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন।





