শিরোমণিতে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি প্রগতি যুব পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার উওর শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। প্রগতি যুব পরিষদের সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী জাকির হোসেন, জাতীয় পাটি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আলম মোড়ল, শ্রমিক লীগ উওরের সভাপতি আলহাজ শেখ আনছার আলী, বীরমুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি সভাপতি শেখ বদর উদ্দিন প্রমুখ।

ভাগ