১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর জাতীয় চু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টার দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চু পরীা করান। জাতীয় চু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তাফা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এটি ছিল প্রধানমন্ত্রীর নিয়মিত চু পরীা। প্রধানমন্ত্রী নিজে টিকিট কাটেন। প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. অধ্যাপক মোদাচ্ছির আলী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী দীন মোহাম্মদ নুরুল হক ও তিনিসহ তিন চিকিৎসক প্রধানমন্ত্রীর চু পরীা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের সাবেক ডিন এ বি এম আব্দুল্লাহ। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে চিকিৎসা সেবা নেন।

ভাগ