ফুলতলা (খুলনা) অফিস ॥ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সংগ্রামী ছাত্র জীবন থেকে শুরু করে আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতা, রাষ্ট্রীয় ও আর্ন্তজাতিক পরিমন্ডলে তার রেখে যাওয়া ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে আত্মপ্রত্যয়ী হতে হবে।
শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ আয়োজিত ও ইউএনও পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, থানার ওসি মনিরুল ইসলাম । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।





