ঝিকরগাছায় ফুটবল টুর্নামেন্টে উলাশী চ্যাম্পিয়ন

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কৃষ্ণচন্দ্রপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে শার্শার উলাশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বল¬া যুবসমাজ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৩টায় বল¬া স্কুল মাঠে শুরু হয়। খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধেও খেলা শেষ হওয়ার ১ মিনিট বাকি থাকতে উলাশী ফুটবল একাদশের ৭ নং জার্সি পরিহিত খেলোয়ার প্রাপ্ত গোল করে দলকে এগিয়ে নেন। খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে খেলা শেষ হয়। সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের প্রাপ্ত। খেলাশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দই দলের হাতে পুরস্কার তুলে দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দিন।

ভাগ