ঝিনাইদহে কম্বল বিতরণ করলেন মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে প্রধামন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশ ততদিন শুধু নিরাপদই না উন্নয়নের মহাসড়কে চলবে। আওয়ামী লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে তিন হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ভাগ