ফুলবাড়ীগেটে যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় মামলা

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ফুলবাড়ীগেটে যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার পূর্ব শত্র“তার জের ধরে দুর্বৃত্তরা যুবক সোহাগকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে দুই পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় সোহাগ শেখের পিতা জামাল শেখ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন-মিরেরডাঙ্গা এলাকার সোহেল, ইমরান মীর, মোহন মুন্সি, শুভ, মিলন, ফিরোজ মোল্যা, আশা মুন্সি, বাদল হাওলাদার, আনিস, জনি, কামাল, রানা হাওলাদার ও নূর আলম। তবে পুলিশ আসামিদের একজনকেও এখনো আটক করতে পারেনি।

ভাগ