হা ডু ডু প্রতিযোগিতায় কাশিমনগর চ্যাম্পিয়ন

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের কুয়াদা সিরাজসিংগা হাতিয়ারহাট ১৬ দলীয় হা ডু ডু প্রতিযোগিতায় কাশিমনগর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল খেলায় তারা চালকীডাঙ্গা একাদশকে পরাজিত করে এ গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ (পিপিএম)। আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ইমদাদুল হক পল্টু, ব্যবসায়ী এস এম রশিদ আলম ও সমাজসেবক শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী আব্দুল লতিফ গাজী, সিরাজুল ইসলাম গোলদার, খোকন সরদার, মনিরুজ্জামান, লুৎফর রহমান, নাছির উদ্দীন, উত্তম কুমার রায় প্রমুখ।

ভাগ