লোকসমাজ ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনের স্থান তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। করাচির কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু। সেদিন বিকেলে উড়োজাহাজ থেকে বঙ্গবন্ধু নামার পর পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ঐতিহাসিক সেই স্থানে এবং একই সময়ে শুক্রবার চালু হয় ক্ষণগণনা। বিভিন্ন স্থানে এই ক্ষণ গননা উপলক্ষে নানান অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ বিষয়ে লোকসমাজ প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ক্ষণগণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের নেতৃত্বে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ক্ষণগণনার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এ ছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
ঝিকরগাছা : সকালে ঝিকরগাছায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু।
চৌগাছা : বিকেলে সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্যের পতœী অধ্যাপক রওশন আরা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী। আওয়ামী লীগ নেতা অমিত কুমার বসুর সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী কদর মোহাম্মদ সামসুজ্জামান, মুক্তিযোদ্ধা শাহাজান কবির, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, যুগ্ম সম্পাদক এস. এম সাইফুর রহমান বাবুল ও তবিবর রহমান খান, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রাজু প্রমুখ।
ঝিনাইদহ : জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী ২৭ আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যানরা।
ডুমুরিয়া (খুলনা) : চুকনগর ডিগ্রি কলেজে অডিটোরিয়ামে শুক্রবার বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তাপস বিশ্বাস, অধ্যাপক হাফিজুর রহমান মাহমুদ, অধ্যাপক নিকুঞ্জ বিহারী মন্ডল, অধ্যাপক আনন্দ সরকার, অধ্যাপক কল্যাণ হালদার, প্রভাষক অসিম ভট্টাচার্য, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক নাজমুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, প্রভাষক আরিফা আক্তার, কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবু প্রমুখ।
বটিয়াঘাটা (খুলনা) : বিকেল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ উপলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস, থানার ওসি রবিউল কবির, উপজেলা প্রেস কাবের সভাপতি প্রতাপ ঘোষ, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম প্রমুখ।
ফুলতলা (খুলনা) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ও তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুক্রবার সকালে খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে ঘড়ি স্থাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। উপজেলা নির্বাহী অফিসার পারভীন সুলতানার সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, কৃষি কর্মকর্তা মোছা. রীনা খাতুন, ওসি মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষণগণনা কার্যক্রমের সম্প্রচার করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ণগণনা যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। এ উপলে শুক্রবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা পৌনে তিনটায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক খালেকুজ্জামান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





