মনিরামপুর সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুর প্রেস কাব মিলনায়তনে শুক্রবার মনিরামপুর সাহিত্য পরিষদের ২০তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য পরিষদের সভাপতি হোসাইন নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্ত আড্ডা, স্বরচিত সাহিত্য পাঠ, পাঠ পর্যালোচনা ও কবিতা বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। অশোক কুমার বিশ্বাসের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন মনিরামপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। অতিথি কবি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্পাদক গাজী শহিদুল ইসলাম, ঝিকরগাছা সাহিত্য পরিষদের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সাইফুল, সনৎ কুমার কুন্ডু। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন চিত্রশিল্পী ও কবি মলয় বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদা খানম, রাজ পথিক, লিখন আলম, বিপুল জামান, জয়ন্ত রায়, নূর মোহাম্মদ, আবিদ হাসান জাবির, শফিক শিমু, শহিদুজ্জামান মিলন, আতিয়ার রহমান, ফরিদ উদ্দীন, কৃষ্ণ পদ মল্লিক, কামরুজ্জামান, ফারহানা আফরোজ রিক্তা প্রমুখ।

ভাগ