মনিরামপুরে সাংবাদিক উজ্জ্বল বালার বাবার পরলোকগমন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ দৈনিক জন্মভূমির যশোরের মনিরামপুর প্রতিনিধি ও প্রাইড যশোরের নির্বাহী পরিচালক উজ্জ্বল বালার বাবা কৃঞ্চপদ বালা(৮০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাত আটটার দিকে পরলোক গমন করেন। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে মনোহরপুর গ্রামের স্বরুপপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উজ্জ্বল বালার বাবার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মনিরামপুরের সাংবাদিকবৃন্দ।

ভাগ