খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরায় আট দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সরকারি কলেজপাড়া ক্রিকেট একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে ঝিনাইদহের বারোবাজার মতনপুর ক্রিকেট দলকে ১১ রানে হারিয়ে যশোর সদরের নোঙরপুর ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়। খেলায় নির্ধারিত ৬ ওভারে নোঙরপুর দল ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে। মতনপুর দল ৬৯ রানের টার্গেটে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৮ রান করে। রানারআপ দলের নিশান সবোর্চ্চ রান, চ্যাম্পিয়ন দলের মাইট ম্যান অব দ্য ম্যাচ ও মিলন ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।




