পিবিআই সদস্যদের ওপর হামলা কালীগঞ্জে সাবেক মেয়রসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় মাদ্রাসাছাত্র আল আমিন হত্যাকান্ডের তদন্তে গিয়ে হামলায় পুলিশ ব্যুরো অব ইনিভেস্টিগেশন (পিবিআই) এর ৫ সদস্য আহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় মামলাটি দায়ের করেন ঝিনাইদহ পিবিআই’র এসআই সোহেল রানা।
মামলার আসামিরা হলেন-কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, মোস্তাক আহমেদ লাভলু, মুশফিকুর রহমান ডাবলু, রহিমা পারভীন, মোছা. পারভীনা আক্তার, মো. লাল্টু বিশ^াস, আব্দুস সালাম মিল্টন, মোছা. রিনি বেগম, বাবুল হোসেন, জহুরুল ইসলাম, নাসিরুল বিশ^াস, আলম বিশ^াস, মো. শওকত আলী, মো. মোস্তফা বিশ^াস, ইব্রাহীম খলিল লিটন, ইকবাল হোসেন খোকন, সালাম বিশ^াস, সিরাজ বিশ^াস ও অপু বিশ^াস।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জে মাদ্রাসাছাত্র আল আমিন হত্যাকান্ডের তদন্তে গেলে ওই আসামিদের উপস্থিতিতে পিবিআই সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও আলামত একটি রবি সিমকার্ড ছিনিয়ে নেয়া হয়। এছাড়া আল আমিন হত্যা ঘটনায় আটক হাসান তারিক সাব্বিরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পিবিআই সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। আসামিরা এএসআই হাফিজুর রহমানের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও চিত্র ডিলিট করার পর তাকে মারধরও করেন।

ভাগ