স্টাফ রিপোর্টার ॥ প্রেস কাব যশোরে শুক্রবার উৎসবমুখর পরিবেশে কালের কন্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলে কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিার্থীদের স্কুল ড্রেস বিতরণ, শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সদ্য বিদায়ী তত্ত্ববধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু। সভাপতিত্ব করেন কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি মোয়াজ্জেম হোসেন টুলু। শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেয়া হয় বীর মুক্তিযোদ্ধার সম্মাননা ও শিার্থীদের দেয়া হয় স্কুল ড্রেস। শেষে জন্মদিনের কেক কেটে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়্। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলীকে কালের কন্ঠ শুভ সংঘের প থেকে সম্মাননা স্মারক, ১০ হাজার টাকা ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম, প্রেস কাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহীদ জয়, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, প্রধান শিক হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২৭ জন স্কুল শিার্থীকে স্কুল ড্রেস ও ৩ জন শিার্থীকে শিা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ইজ্জত আলীর জীবনী পাঠ করেন কালের কন্ঠের যশোর প্রতিনিধি ফিরোজ গাজী।





