ঢাকায় বাড়িতে জাল নোটের কারখানা

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর ধানমণ্ডি এলাকার এক বাড়িতে জাল নোটের এক কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০। শুক্রবার সকাল থেকে ধানমণ্ডি ৭/এ এলাকার ওই বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করার কথা জানিয়েছেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে সাইফুল ও শাহ আলম নামে দুজনকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে বাসা থেকে জাল নোট তৈরির একাধিক মেশিন এবং ১০০০ ও ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়। সাইফুর রহমান বলেন, নোটগুলো তারা গুণে দেখেছেন। তবে তাদের প্রাথমিক ধারণা, মুদ্রামানে টাকার অংক কোটি ছাড়িয়ে যাবে।

ভাগ