তালপাতায় হাতে খড়ি

স্টাফ রিপোর্টার ॥ তালপাতায় লিখে শুরু হলো কোমলমতি শিশুদের শিক্ষা জীবন। গতকাল শুক্রবার মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল মাঠে এই হাতে ঘড়ি উৎসবের আয়োজন করে উদীচী যশোর। উৎসবের উদ্বোধন করেন উদীচীর উপদেষ্টা অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল। এ সময় উপস্থিত ছিলেন যশোরের সরকারি এমএম কলেজের প্রাক্তন শিক্ষক আসাদুজ্জামান, উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুল রহমান খান বিপ্লব, অক্ষর শিশু শিক্ষালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চামেলি মুখার্জি প্রমুখ। উৎসবে চারশ’ শিক্ষার্থীর হাতে খড়ি দেয়া হয়। এবার তালপাতায় বর্ণ লিখে তাদের শিক্ষা জীবনের সূচনা হয়।

ভাগ