তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মাইন সরদার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গংগরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাইন সরদার গংগারামপুর গ্রামের কামাল সরদারের ছেলে। মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল মাইন সরদার। এক পর্যায়ে সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরে তার লাশ পাওয়া যায়। শিশু মাইনের অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





