লোকসমাজ ডেস্ক ॥ যশোরের ঝিকরগাছায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাক্কীনূর হাফিজিয়া মাদ্রাসার শিার্থীদের মাঝে আলহাজ নাজমুস সায়াদাৎ সোহেলের সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিমুল হক সালাম, গাজী মোস্তফা কবির উদ্দীন মিঠু, রেজাউল করিম, আনিছুল কাদির, শাবিনা ইয়াসমিন, মুহাতামিম মুফতি হাসানুজ্জামান প্রমুখ।





