লোকসমাজ ডেস্ক ॥ ট্রাম্প পাগল নয়, সে শয়তানের বাদশাহ, খুনি, যুদ্ধবাজ, বিকৃত ব্যক্তি। সে শান্তির শত্র“, মানবতার সভ্যতার শত্র“। ঠান্ডা মাথায় জেনারেল কাসেম সোলাইমানিকে সে খুন করিয়েছে। এ ঘটনায় আরব বিশ্ব শুধু নয়, খোদ আমেরিকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ সারাবিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্য অস্ত্র ব্যবসা, তেলের উপর খবরদারি, ইহুদিদের জন্য একটি বড় দেশ প্রতিষ্ঠা করা। কিন্তু বিশ্বশান্তির জন্য,মানবসভ্যতার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে।ইরানের সেনানায়ক জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটি বুধবার বিকাল ৪ টায় পার্টি কার্যালয়ের সামনে বিােভ করে। এ সময় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বক্তব্য রাখেন জেলা সভাপতি কমরেড নাজিমউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক কমরেড জিলুর রহমান ভিটু, অন্যতম সদস্য কমরেড ইসরারুল হক প্রমুখ।





