খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল ও হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারি। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে (এলজিএসপি-৩)-এর আওতায় ইউনিয়নের তিনটি স্কুলের ৬০ জন মেধাবী নারী শিার্থীকে বাইসাইকেল, ৫০ জন মহিলাকে সেলাই মেশিন ও ১৩ টি স্কুলে ওয়েট মেশিন দেয়া হয়েছে। যারা এসব পেয়েছে তারা সবাই অস্বচ্ছল পরিবারের। ইউপি সদস্য রহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী। এ সময় ইউপি সচিব কামরুজ্জামান তুহিন, বেতালপাড়া বাজার কমিটির সম্পাদক ডা. নরুল ইসলাম, ইউডিসি উদ্যোক্তা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক তাপস কুমার, বিনয় কুমার, নজরুল ইসলাম, ইউপি সদস্য নাজিম আল কিরণসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




