স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে বুধবার সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সহকারি উপজেলা শিা অফিসার মাসুদুর রহমান, সাহিদুল ইসলাম, প্রভাত রায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক ইসমত আরা, প্রতীমা দত্ত প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



