কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বুধবার কেশবপুর উপজেলার প্রতাপপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, দুপুরে প্রতাপপুর স্কুলের কাছে একটি চলন্ত ট্রাক (ঢাকা মেট্রো ট-২২৪৭০৩) ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ভ্যানের আরোহী সাতীরা সদরের রাজনগর গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ঘটনাস্থলে মারা যান। এলাকাবাসী ট্রাকসহ চালক মিনারুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ভাগ