শৈলকুপায় কাভার্ডভ্যানের চাপায় কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ ব্রিজের কাছে বুধবার কাভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শৈলকুপার মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নিহত সোহাগ একই উপজেলার রানীনগর গ্রামের ইসহাক বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, বুধবার বেলা ১১ দিকে সোহাগ রানীনগর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে কলেজে আসছিলেন। তিনি গাড়াগঞ্জ নতুন ব্রিজের উপর উঠলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। শৈলকুপা থানার ওসি মো. বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ঘটনাস্থলেই পড়ে আছে। উদ্ধারের জন্য পুলিশ সেখানে রয়েছে। এদিকে সোহাগ নিহত হওয়ার খবর মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ শহর থেকে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।

ভাগ