লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রমজান মোল্যাকে (৩৫) আটক করেছে। মঙ্গলবার ভোরে কালনাঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এসময় তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী রমজানকে ওষুধ খাইয়ে তার পেটে থাকা আরও সাড়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক রমজান মোল্যা লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের মৃত উলফাত মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।




