স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিমের স্ত্রী আমাতুন নূর মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বেলা ১১ টায় মরহুমার নামাজে জানাজা শেষে বড়েঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মরহুমার একমাত্র ছেলে আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু মঙ্গলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।





