আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুই কিনিক মালিককে এক মাস করে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড করেছেন। মঙ্গলবার উপজেলার কুল্যার মোড় ও বুধহাটায় ৩টি কিনিকে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কিনিকের লাইসেন্স, এমবিবিএস পাস চিকিৎসক, ডিপ্লোমা পাস নার্স না থাকায় উপজেলার কুল্যা মোড়ে অবস্থিত মা সার্জিক্যাল কিনিকের মালিক তরুণ কুমার মন্ডল ও সোনার বাংলা কিনিক মালিক রেজাউল্লাাহকে এক মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। অপরদিকে বুধহাটা বাজারে অবস্থিত জনসেবা কিনিকে প্যাথলজিস্ট, আলট্রাসনোগ্রাফি চিকিৎসক, কিনিক লাইসেন্স, এমবিবিএস ডাক্তার ও ডিপ্লোমা নার্স না থাকায় সিলগালা করা হয়। এ ছাড়া জনসেবা কিনিকে প্যাথলজি বিভাগে অনভিজ্ঞ লোক দায়িত্ব পালন করায় কিনিক মালিক নাসির উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আদালতের পেশকার প্রণব কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন। এদিকে এসব কিনিকের পার্শ্ববর্তী বুধহাটায়ই দুটি ব্যক্তি মালিকানাধীন কিনিকে অজ্ঞাত কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা না করায় ¯’ানীয় সচেতন মহলের মধ্যে আলোচনা সমালোচনা ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে একাধিক ব্যক্তি জানান।





