বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লায়ন্স কাব অব বাগেরহাট গ্রিনের আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর (এমজেএফ) ড. শহিদুল ইসলাম।
লায়ন্স কাব অব বাগেরহাট গ্রিনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন, ভাইস গভর্নর নজরুল ইসলাম শিকদার, রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন্স কায়কোবাদ মোহাম্মাদ শরিফুজ্জামান, খুলনা লায়ন্স কাবের সেক্রেটারি অ্যাড. কুদরত ই খুদা, লায়ন্স কাব অব বাগেরহাট গ্রিনের ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, সেক্রেটারি মনি মল্লিক, ট্রেজারার শারমিন খান, সদস্য মধুসূদন ধাম, চাকলাদার নজরুল ইসলাম, শিল্পি আক্তার, মোহাম্মাদ আলীসহ লায়ন্স নেতৃবৃন্দ। বক্তারা বলেন, লায়ন্স কাব অসহায় ও দরিদ্র মানুষের সেবায় সব সময় পাশে থাকে। তার অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ বুলবুলে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। খুলনা লায়ন্স কাব, সুন্দরবন লায়ন্স কাব, পায়গ্রাম কসবা ফুলতলা লায়ন্স কাব, সাতক্ষীরা সেন্ট্রাল লায়ন্স কাব ও লায়ন্স কাব অব বাগেরহাট গ্রিনের সহযোগিতায় ৩ শতাধিক মানুষের মাঝে ১০ কেজি চাল ও একটি করে কম্বল বিতরণ করা হয়।

ভাগ