যশোরে ছিনতাই মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোরে একটি দ্রুত বিচার আইনের একটি মামলায় ৫ ছিনতাইকারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। অভিযুক্তরা হচ্ছে, শহরের ষষ্ঠীতলার দীপক কুমার দে’র ছেলে সঞ্জীব কুমার দে নান্টু, বারান্দীপাড়ার রফিকুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম সেতু, অশোক দেবনাথের ছেলে অনুপ দেবনাথ, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও ইকবাল হোসেনের ছেলে সিজান। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধ্যায় ড.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নওশাদ বানু তার মেয়েকে নিয়ে রিকশাযোগে শহর থেকে মিশনপাড়ার বাসায় যাচ্ছিলেন। পথে পুলিশ সুপারের কার্যালয়ের পশ্চিমে ক্যাথলিক গির্জার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেল উড়ন্ত ছিনতাইকারীরাা তার ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে কোতয়ালি থানা মামলা হলে পুলিশ উল্লিখিত ৫ জনকে আটক করে। পরে তদন্ত শেষে আটক ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

ভাগ