নড়াইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৩ জন

0

স্টাফ রিপোর্টার॥ নড়াইল-কালনা সড়কের গতকাল সড়ক দুর্ঘটনায় একজনি নহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের একজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল ও দু’জনকে খুলনায় ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলের সাথে বালুবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদগ হোসেন রুবেল (২৪) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের আবুল হোসেনের পুত্র। আবুল হোসেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন।
স্বজনরা জানিয়েছেন, সাজ্জাদ হোসেন রুবেল কালনাঘাটে বালু উত্তোলনকারী একটি কোম্পানিতে চাকরি করেন। গতকাল দুপুর ২টার দিকে সাজ্জাদ হোসেনসহ ৪ জন মোটরসাইকেলযোগে কালনাঘাট থেকে নড়াইল আসছিলেন। পথে নড়াইল-কালনা সড়কের টি চর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালু বোঝাই একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ৪ জন গুরুতর আহত হন। আহতদের ভেতর সাজ্জাদ হোসেন রুবেল ও মেহেদী হাসানকে (২৫) বিকেলে ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্- সাজ্জাদ হোসেন রুবেলকে মৃত ঘোষণা করেন এবং মেহেদী হাসানকে (২৫) হাসপাতালে ভর্তি করেন।
স্বজনরা জানিয়েছেন, এ ঘটনায় আহত অপর ২ জনকে খুলনা মেডিকেজল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।