শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডিলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে বেনাপোল স্থলবন্দর কর্তৃৃপরে অফিসের সামনে দুটি শ্রমিক সংগঠনের প থেকে বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুুজ্জামান অহিদ।
মানববন্ধনে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৮৯১ ইউনিয়নের সভাপতি মো. কলিমউল্লাহ, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান, হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সভাপতি মো. রাজু আহম্মেদ রাজু, সহসভাপতি আব্দুর রশিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক সাজজুল হোসেন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, মোংলা বন্দর, বুড়িমারী বন্দর, চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে আমদানিকৃত মালামাল লোড-আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মেট্রিক টন ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ দেয়া হয়। সে েেত্র বেনাপোল বন্দরের শ্রমিকেরা কেন এই চার্জ পাবে না। বেনাপোলের সকল শ্রমিকের পরিবারের কথা চিন্তা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়।




