কেশবপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলে শনিবার ছাত্রলীগ কেশবপুর উপজেলা শাখার দু টি প পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। একটি পরে নেতৃত্বে ছিলেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজারুল ইসলাম মানিক। অপরটির নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ। কর্মসূচি অনুযায়ী র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়। কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা শ্রীকান্ত দাস, টিপু সুলতান, ফয়সাল খান, মিঠুন হালদার, শফিকুল ইসলাম, আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, সুমন আহম্মেদ, আতিয়ার রহমান, শাহিন রেজা লিখন প্রমুখ। অপরদিকে কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজারুল ইসলাম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান, আরাফাত হোসেন, আল মামুন, মুন্না হোসেন, সুমন হালদার, শাহারিয়ার হাবিবুর আমিনুর খান প্রমুখ।

ভাগ