কালীগঞ্জে ৮০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবাদান

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ৫১তম জন্মদিন উপলক্ষে শ্রীরামপুর যুব সংঘের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি-মেডিকেল ক্যাম্প হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০০ রোগিকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। এরপর রাতে কেক কাটেন আনোয়ারুল আজিম আনারসহ নেতৃবৃন্দ। ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুলতান আহম্মেদ (মেডিসিন), ডা. ইমতিয়াজ আলম (মেডিসিন), গাজিপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের ডা. আলী মোর্তজা শাহন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. সোহানা আক্তার জুই, ডা. আনোয়ারুল ইসলাম। মেডিকেল ক্যা¤প বাস্তবায়নে শ্রীরামপুর যুব সংঘের নেতৃবৃন্দ সহযোগিতা করেন।

ভাগ