ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যাংকের চুকনগর শাখা কার্যালয়ে দু শতাধিক নারী-পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির খুলনা জোনাল হেড মনজুর হাসান। বিশেষ অতিথি ছিলেন জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট ফেরদাউস হাসান, চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ব্যবসায়ী এস এম মিজানুর রহমান বাবলু, শেখ মশিউর রহমান, জয়দেব মন্ডল, এনামুল হক মাসুম প্রমুখ।




