লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ শিাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। ১ জানুয়ারি দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদ্যাপিত হবে। গণভবনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে শিামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেসিডি) ফলাফল এবং প্রাথমিক ও গণশিা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক শিা সমাপনীর (পিইসি) ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বাসস জানায়, দেশের ৪২ মিলিয়নের বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিার্থীদের হাতে ১ জানুয়ারি ৩ কোটি ৫৩ লাখ ১৪৪ হাজার ৫৫৪টি বই তুলে দেওয়া হবে। সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ীসহ সকল স্তরের শিার্থীদের জন্য যথাযথ মান সংরণের মাধ্যমে এই বইগুলো মুদ্রণ করেছে। সব শিার্থী নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে বই পাবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভাষণকালে বলেন, জাতি ১ জানুয়ারি দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদ্যাপনের জন্য প্রস্তুত। নতুন বই পাওয়ার আনন্দই আলাদা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জানুয়ারির প্রথম দিন ব্যাপকসংখ্যক শিার্থীর মাঝে বিনামূল্যে পুস্তক বিতরণ করে বিশ্বে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে। শিা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর নবনিযুক্ত মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বিদায়ী সচিব মো. সোহরাব হোসেইন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, প্রেস সচিব ইহসানুল করিম, প্রাথমিক ও গণশিা সচিব মো. আকরাম-আল-হোসেইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মো. মাহবুব হোসেন অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





